ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

যে জুলাই সনদ বিএনপি সই করেছে, তার প্রতিটি অক্ষর বাস্তবায়ন করব: তারেক রহমান

অনলাইন ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৬ ১৯:৩৮
অনলাইন ডেস্ক
যে জুলাই সনদ বিএনপি সই করেছে, তার প্রতিটি অক্ষর বাস্তবায়ন করব: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।  

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে। আমরা দেখেছি, এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল, করবে কি করবে না একটু ঢেলেঢালা। আর তাদের সাথে আরেকটা দল আছে, তারা তো তখন সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে সই করলো। সবচেয়ে প্রথমে জুলাই বিএনপি সই করেছে। যারা নির্বাচনের পরে সই করলো, জুলাই সনদের জন্য যারা গলা ফাটায়ে ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি- এতই যদি তোমাদের দরদ হয়, তাহলে তোমরা প্রথমে কেন সই করলা না ভাই।

তারেক রহমান বলেন, যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনগণের জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আছর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে জনসভায় যোগ দেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

    অনলাইন ডেস্ক
    ১৪ এপ্রিল, ২০২৬ ১৯:২৪
    অনলাইন ডেস্ক
    হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ ছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১০৫ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

    এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৮ হাজার ২৩১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৯ হাজার ৩০৪ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      র‍্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ

      অনলাইন ডেস্ক
      ১৬ মার্চ, ২০২৬ ১৫:৮
      অনলাইন ডেস্ক
      র‍্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ

      র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।

      সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

      জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

      মো. আহসান হাবীব পলাশ র্যাবের প্রধান হিসেবে এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সপ্তাহের প্রথম কার্যদিবসের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরজা খ

        দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

        অনলাইন ডেস্ক
        ৯ মার্চ, ২০২৬ ০:৩৫
        অনলাইন ডেস্ক
        দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
        এ সময় প্রতিদিনের মতো প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
         
        তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারোই বুঝতে বাকি রইলা না যে তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন।’
         
        অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘তিনি সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে এ কথা বলেন তিনি।
        প্রাসঙ্গিক
          মন্তব্য

          এক বছর আগে এইচএসসি পরিক্ষায় অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরিক্ষা দেওয়ার জন্য ভালোভাবে প্রস্ততি নেয় তৌ

          ফরম পূরণ করতে এসে জানতে পারে আগের বছরই পাস করেছে!

          অনলাইন ডেস্ক
          ৯ মার্চ, ২০২৬ ০:২৯
          অনলাইন ডেস্ক
          ফরম পূরণ করতে এসে জানতে পারে আগের বছরই পাস করেছে!

          এক বছর আগে এইচএসসি পরিক্ষায় অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরিক্ষা দেওয়ার জন্য ভালোভাবে প্রস্ততি নেয় তৌহিদ মিয়া। এজন্য সে অকৃতকার্য হওয়া বিষয়ে ফরম পূরণ করতে কলেজে যায়। তখন টাকা জমা করতে গিয়ে তথ্য যাচাইয়ের সময় আগের বছর তার পাস করা সার্টিফিকেটের খোঁজ মিলে। খবরটি শুনার পর শিক্ষার্থী তৌহিদ আনন্দে আত্মহারা হয়ে পড়েন। রবিবার দুপুরের পর এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ডিগ্রী কলেজে।

           


          তৌহিদ মিয়া জানায়, আমি গত বছর মুশুলী ডিগ্রী কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় অংশ নিই। পরে ফল প্রকাশ হলে অনলাইনে তথ্য ঘেটে জানতে পারি আমি এক বিষয়ে অকৃতকার্য হয়েছি। পরিবার সহ আত্মীয় স্বজনরা অকৃতকার্যের বিষয়টা জানতো। এজন্য আমি এক বছর পড়াশোনা করে আবার এক বিষয়ে পরিক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করতে পরিবারের কাছ থেকে টাকা নিয়ে জমা দেওয়ার জন্য কলেজে আসি। তখন আমার তথ্য ঘাটতে গিয়ে অফিস সহকারী হেলাল উদ্দিন স্যার আমার সার্টিফিকেটটি খোঁজে পায়।

          মুশুলী ডিগ্রী কলেজের অফিস সহকারী হেলাল মিয়া বলেন, তৌহিদ ফরম পূরণ করতে রবিবার দুপুরে কলেজে আসে। এক পর্যায়ে আমি কাগজপত্র খোঁজতে গিয়ে তার আগের বছর এইচএসসি পাসের মূল সার্টিফিকেট খোঁজে পাই। এই বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক বলেন, তৌহিদ আমার কলেজের শিক্ষার্থী। সে ফরম পূরণ করতে এসে হঠাই জানতে পারে আগের বছর পাস করেছে। বিষটি শুনে আমরা সবাই আনন্দিত হয়েছি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত